‘ফিলিপ্পো ইনজাগি’ এখন কোচ

বিজনেসটাইমস২৪.কম
, ১৮ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১৮ আগস্ট:

ফিলিপ্পো ইনজাগি গত শুক্রবার কোচ হিসেবে তাঁর নতুন জীবন শুরু করেছেন। ইনজাগির কাঁধে এখন এসি মিলানের যুবদলকে গড়ে-পিঠে নতুন প্রজন্মের তারকা তৈরির গুরুদায়িত্ব।
সানসিরোর পিনজোলো ট্রেনিং সেন্টারে কোচ হিসেবে ইনজাগির দায়িত্ব নেওয়ার ক্ষণে উপস্থিত ছিলেন প্রায় শ দেড়েক উত্সুক সমর্থক।

এসি মিলানের হয়ে ৩০০টি ম্যাচ খেলে ইনজাগির গোলসংখ্যা ১২৬। সর্বশেষ মৌসুমটিই যে ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকারের ফুটবলার হিসেবে শেষ মৌসুম ছিল, এর ইঙ্গিত মিলেছিল মাস খানেক আগেই। এসি মিলানের যুবদলের কোচ হিসেবে ইনজাগির নাম আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। শুক্রবার কেবল আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব হাতে নিলেন তিনি।

সূত্র: ইএসপিএন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*