মিস ওয়ার্ল্ড চীনের ওয়েনজিয়া

বিজনেসটাইমস২৪.কম
, ১৯ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১৯ আগস্ট:

মিস ওয়ার্ল্ড ২০১২’র মুকুট  এবার চীনের ইয়ু ওয়েনজিয়ার মাথায় উঠলো ।

মিস ওয়ার্ল্ড ২০১২ ওয়েনজিয়া সঙ্গীতবিদ্যার ছাত্রী। সঙ্গীত শিক্ষিকা হতে চান বলে জানিয়েছেন তিনি। এই মিস চায়নার আগে ২০০৭ সালেও মিস ওয়ার্ল্ড জিতেছিলেন চীনের ঝ্যান জিলিং।

চীনের অর্ডোসে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে শনিবার প্রথম রানার আপ হলেন গ্রেট বৃটেনের ওয়েলসে’র সফি এলিজাবেথ এবং দ্বিতীয় রানার আপ হলেন অস্ট্রেলিয়ার জেসিকা মিশেলে ক্যাহটি।

চীনের মধ্য মঙ্গোলিয়া প্রদেশের অর্ডোসে এবারই প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হলো।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*