বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২০ আগস্ট:
সিলেটের কৈলাশটিলার ৪ নং কূপে নতুন একটি গ্যাসের মজুদ পাওয়া গেছে। তিনি জানান, ঈদের পরেই এই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করার চেষ্টা শুরু করবেন তারা।
নতুন এই গ্যাসক্ষেত্রে ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাবেন বলে তারা আশা করছেন। নতুন এই ক্ষেত্রে গ্যাসের প্রবাহ হচ্ছে ২২০০ মিলিয়ন ঘনফুট।
এই কূপটিতে গ্যাসের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পানি উঠতে থাকলে কূপটি বন্ধ করে ওয়ার্কওভার করার সিদ্ধান্ত নেয়া হয় সম্প্রতি। এই কাজ করতে গিয়েই কূপটির দুই হাজার ৭২২ থেকে দুই হাজার ৭২৯ মিটার গভীরতার মধ্যে নতুন স্তরটির সন্ধান পাওয়া যায়।
স্তরটিতে গ্যাসের মজুদ সম্পর্কে নিশ্চিত ধারণা লাভের জন্য ‘ড্রিল স্টেম টেস্ট’ (ডিএসটি) শুরু করা হয়। পরে রোববার বিষয়টি নিশ্চিত করে কোম্পানিটি।




