বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২০ আগস্ট:
জাতীয় ঈদগাহ ময়দানে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
জামাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।
জামাত শেষে সকাল পৌনে ৯টার দিকে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ দেশের মানুষের জন্য দোয়া করা হয়।
এতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ বর্গ, প্রধান বিচারপতি, রাষ্ট্রদূত, আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।




