শিরোনাম:

খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

বিজনেসটাইমস২৪.কম
, ২০ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২০ আগস্ট:

ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আজ সোমবার বেলা সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিদেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিদের সঙ্গে এবং পরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, মির্জা আব্বাস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, উপদেষ্টা ড. এম ওসমান ফারুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*